শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

ঝিনাইদহে ট্রাক চাপায় ভিক্ষুক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি::

ঝিনাইদহ সদর উপজেলার খড়িখালী নামক স্থানে ট্রাক চাপায় লিয়াকত আলী (৫০) নামের এক ভিক্ষুক নিহত হয়েছে।

বুধবার সকালে খড়িখালী ইয়াফাত ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। নিহত ইয়াছিন মন্ডল সদর উপজেলার নৃসিংহপুর গ্রামের বিশারত মন্ডলের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, ইয়াছিন মন্ডল ফিলিং স্টেশনের কাছে ভিক্ষা করছিল। এসময় সেখান থেকে ঝিনাইদহগামী বসুন্ধরা কোম্পানীর গ্যাসবাহী ট্রাকের হেলপার তাকে ভিক্ষা দেয়। টাকা হাত থেকে পড়ে গেলে ইয়াছিন তা তুলতে যায়। এসময় চালক ট্রাক চালালে পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালক বাবু মিয়াকে আটক করেছে পুলিশ। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com