শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ঝিনাইদহে জামিরুল হত্যা মামলায় আরও ২ জন গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহে ব্যবসায়ী জামিরুল ইসলাম হত্যাকান্ডে ব্যবহৃত বন্দুক ও ছিনাইতাইকৃত মোটরসাইকেল উদ্ধার করেছে ডিবি পুলিশ। সেই সাথে গ্রেফতার করেছে আরও দুই জনকে।

রোববার রাতে চুয়াডাঙ্গার নবীনগর গ্রামের নাসির উদ্দিনের বাড়ি থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় নাসির উদ্দিনকে। একই রাতে ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার কাদীখালি গ্রামের আজিজুল ইসলামের বাড়ি থেকে হত্যাকান্ডে ব্যবহৃত বন্দুক ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসময় গ্রেফতার করা হয় আজিজুলকে।

সোমবার দুপুরে ঝিনাইদহ পুলিশ সুপার মো: হাসানুজ্জামান প্রেস কনফারেন্সে জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১৯ এপ্রিল রাতে সদর উপজেলার কুবিরখালী গ্রামে জামিরুলকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন নিহতের মামা মোশাররফ হোসেন মুছা অজ্ঞাতদের আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে এ ঘটনার মুল পরিকল্পনাকারী গোলাপ মেম্বরসহ ৬ জনকে গ্রেফতার করে। এদের মধ্যে নাজিম, গোলাপ ও আনারুল ইসলাম আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্ধী দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com