বুধবার, ০১ Jul ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

ঝিনাইদহে ইয়াবা ও ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহ শহরের হামদহ মোল্লাপাড়া এলাকা থেকে ইয়াবা ও ফেন্সিডিলসহ সেলিনা পারভীন বিউটি (৪৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার সকালে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত নারী মাদক ব্যবসায়ী বিউটি ওই এলাকার মৃত শেখ জাহাঙ্গীর আলমের স্ত্রী।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শহরের হামদহ মোল্লাপাড়া এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৯৮ পিচ ইয়াবা ও ২২ বোতল ফেন্সিডিলসহ বিউটিকে গ্রেফতার করা হয়।

অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী, এএসআই শেখ আববাস উদ্দিন আহমেদ, এএসআই পাপিয়া সুলতানা, সিপাই জি এম শহীদুল ইসলাম, সাইদুল হকসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com