শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

ঝিনাইদহে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি::

ঝিনাইদহ জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ রানা শেখ (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুরিশ।

মঙ্গলবার রাতে শহরের পবহাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে সদর থানার ওসি (অপারেশন) মহসীন হোসেন। গ্রেফতারকৃত রানা শেখ ওই এলাকার সিরাজ শেখের ছেলে।

সদর থানার ওসি (অপারেশন) মহসীন হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে পবহাটি এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটককৃত রানা দীর্ঘদিন মাদক ব্যবসা করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com