বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ঝিনাইদহে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ২

ঝিনাইদহ প্রতিনিধি:: ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার টোল আদায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত ৯ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শহরের চৌগাছা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কোটচাদপুর শহরের আখকেন্দ্র পাড়ার ফিরোজ হোসেনের ছেলে জীবন হোসেন (২০) ও উপজেলার এলাঙ্গী গ্রামের আবু তালেবের ছেলে আক্তার হোসেন (২১)।

জানা গেছে, দীর্ঘদিন ধরে পৌরসভার বিভিন্ন এলাকায় প্রবেশকারী যানবাহন থেকে টোল আদায় করে আসছিলেন মেয়র সহিদুজ্জামান সেলিমের সমর্থকরা। প্রায় এক মাস আগে একটি গ্রুপ সেখান থেকে বেরিয়ে যোগ দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলীর সঙ্গে। পরবর্তীতে টোল আদায় নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। এরই জের ধরে আজ সকালে কোটচাঁদপুর পৌর শহরের চৌগাছা বাসস্ট্যান্ডে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইন উদ্দিন বলেন, নিহতদের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ডন নামের একজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। বিস্তারিত পরে জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com