শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি::

‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো; নারী-পুরুষ সমতার, নতুন বিশ্ব গড়ো’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঝিনাইদহে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বুধবার সকালে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক কর্মকর্তাসহ নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। এসময় ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী শামসুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, জেলা শিশু বিয়ষক কর্মকর্তা আইয়ুব হোসেন, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, উই এর পরিচালক শরিফা খাতুন, নারী উদ্যোক্তা লাভলী ইয়াসমিসহ অন্যান্যরা।

বক্তারা, নারীদের অধিকার রক্ষা ও নারী নির্যাতন প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com