বুধবার, ০১ Jul ২০২৬, ০২:১১ অপরাহ্ন

ঝিনাইদহের হরিশংকপুর স্কুল এন্ড কলেজে অভিভাবক ও মা সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি::
ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকপুর স্কুল এন্ড কলেজে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্কুল প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হরিশংরপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল¬াহ আল মাসুম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুশতাক আহম্মেদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু আহম্মেদ বিশ্বাস । পরে বিদ্যালয়ে মিড ডে, টিফিন বক্স বিতরণ ও শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এসময় প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের জীবনে প্রতিষ্ঠা করতে মায়েদের ভূমিকা অনস্বীকার্য। মায়েরাই শিশুদের সুন্দরভাবে গড়ে তুলে থাকেন। তিনি আরও বলেন, পর্যায়ক্রমে সদর উপজেলার ১৮’শ শিক্ষার্থীকে মিড ডে মিলের আওতায় আনা হবে। পরে প্রতিষ্ঠান প্রাঙ্গণে গাছের চারা রোপন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com