শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ঝিনাইদহের মহেশপুরে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ডাকাতিয়া এলাকা থেকে শফিকুল ইসলাম নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে ওই গ্রামের একটি বাঁশবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শফিকুল ইসলাম শ্যামকুড় পশ্চিমপাড়ার হায়দার আলীর ছেলে।

মহেশপুরের দত্তনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই ইয়াছিন আলী জানান, সকালে ডাকাতিয়া এলাকা এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানাতে পারেনি পুলিশ। তবে স্থানীয়রা বলছে, শফিকুল ইসলাম একজন গরু ব্যবসায়ী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com