বুধবার, ০১ Jul ২০২৬, ০২:১১ অপরাহ্ন

ঝিনাইদহের প্রয়াত দুই বিশিষ্ট জনের স্মরণে নাগরিক স্মরণসভা

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান আছাদুজ্জামান খাঁন ও মর্ডাণ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক প্রয়াত খায়রুল বাশার স্মরণে নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ডা: কে আহম্মদ পৌর কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করে ঝিনাইদহ পৌরসভা। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস এর চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী মহুল, মর্ডাণ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের জেনারেল ম্যানেজার শরিফুল বাশার, মেডিকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবিএম জাহাঙ্গীর হোসেন, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু। অনুষ্ঠান পরিচালনা করেন কবি সুমন শিকদার। স্মরণসভা শেষে প্রয়াত আছাদুজ্জামান ও খায়রুল বাশার স্মরণে রচিত বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com