বুধবার, ০১ Jul ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদরের লাউদিয়া নামক স্থানে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৪ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। বুধবার দুপুরে ঝিনাইদহ-যশোর মহা-সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের মধ্যে ইজিবাইক চালক মাহবুব হোসেন, আসলাম হোসেন ও হাজেরা খাতুনের পরিচয় পাওয়া গেছে। লাশ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, ঝিনাইদহ শহর থেকে ইজিবাইক যাত্রী নিয়ে তেঁতুলতলার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে ঝিনাইদহ-যশোর মহা-সড়কের লাউদিয়া নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে শহরমুখি একটি মালবাহি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকটি উল্টে ইজিবাইকের উপর চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে ইজিবাইক চালক মাহবুব হোসেন, ইজিবাইক যাত্রী আসলাম সহ ৩ জন ঘটনাস্থলে নিহত ও অপর ৫জন আহত হয়। আহতদেরকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আহতদের মধ্যে হাজেরা খাতুন নামের এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বাকি আহত আয়েশা, মামুন ও সোহেলকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।