রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মাঝে বইছে আনন্দের বন্যা লালমনিরহাটে ৩টি কলেজ সরকারীকরনে প্রজ্ঞাপন জারী

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের তিনটি কলেজ কে সরকারী করণে প্রজ্ঞাপন জারী করা হয়েছে।
রোববার (১২আগষ্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ বিভাগ থেকে দেশের ২৭১ টি কলেজকে সরকারীকরণের প্রজ্ঞাপন জারী করা হয়। যার মধ্যে লালমনিরহাটের তিনটি কলেজের নাম রয়েছে।
লালমনিরহাট জেলায় সরকারীকরণে চুড়ান্ত হওয়া কলেজ গুলো হলো, কালীগঞ্জ উপজেলার করিম উদ্দিন ডিগ্রী কলেজ, হাতীবান্ধা উপজেলার আলিমুদ্দিন ডিগ্রী কলেজ ও আদিতমারী উপজেলার আদিতমারী ডিগ্রী কলেজ।
লালমনিরহাট জেলা শিক্ষা অফিস সুত্র জানায়, ২ রা আগষ্ট প্রধানমন্ত্রীর নিকট লালমনিরহাটের কলেজ গুলোর সারসংক্ষেপ পাঠানো হয়। ১২ আগষ্ট প্রধানমন্ত্রী ২৭১টি কলেজ সরকারীকরণে চুড়ান্ত অনুমোদন দেন।
সোমবার (১৩ আগষ্ট) লালমনিরহাটের সরকারীকরণ করায় দিনব্যাপী বিভিন্ন কর্মসুচী পালন কারে। লালমনিরহাটের ওই কলেজ তিনটি সরকারীকরণে কলেজ গুলোর ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মাঝে আনন্দের বন্যা বইছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com