বুধবার, ০১ Jul ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় অস্ত্র, গুলি ও মাদকসহ আটক ৩

ঝিনাইদহ প্রতিনিধি॥ চুয়াডাঙ্গায় অস্ত্র, গুলি ও মাদকসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব-৬। বুধবার (৯ মে) রাতে শহরের রেললাইন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- রেল কলোনি এলাকার আল আমিন শেখের স্ত্রী সুফিয়া বেগম (৫৫), তার ছেলে হাসিব উদ্দিন রকি (৩০) ও মেহেদ আল মাসুদের স্ত্রী সানজিদা সুলতানা বনি (২৮)।

বৃহস্পতিবার (১০ মে) সকালে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পে সংবাদে সম্মেলনে এসএসপি গোলাম মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে চুয়াডাঙ্গা শহরের রেল কলোনি এলাকায় অভিযান চালায় তারা। এসময় ১ টি দোনালা বন্দুক, ২টি এয়ার গান, ৯ টি কার্তুজ, ৭৯ টি কার্তুজের খোলা, ৪ টি ধারালো অস্ত্র ও ১২০ বোতল ফেন্সিডিলসহ হাসিব উদ্দিন, সানজিদা সুলতানা বনি ও সুফিয়া বেগম নামে ৩ জনকে আটক করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছে। উদ্ধারকৃত অস্ত্র তারা সীমান্তে মাদক চোরাচালানে ব্যবহার করত বলে জানায় র‌্যাব।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com