বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের চিলমারীতে পানিতে ডুবে আল আমিন(৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে থানাহাট ইউনিয়নের ডেমনারপাড় এলাকার বকুল মিয়ার পুত্র।
জানা গেছে, সোমবার (২১ আগস্ট) দুপুরে ওই এলাকায় সকলের অজান্তে খেলতে গিয়ে বাড়ীর পার্শ্ববর্তী খালের পানিতে পড়ে ডুবে যায় শিশু আল আমিন। পরে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজখবর করতে থাকেন। এক পর্যায়ে শিশুকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. হারেসুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।