শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

গৃহহারা মুক্তিযোদ্ধাদের বাড়ি নির্মান করে দেয়া হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মো. আবদুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃঃ
মুক্তিযুদ্ধমন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, গৃহহারা ৮ হাজার মুক্তিযোদ্ধাদের বাড়ি নির্মান করে দেয়া হবে। তবে যাদের বাড়ি নাই শুধু তাদেরকে এ আওতায় আনা হবে। নবনির্মিত নারায়ণগঞ্জ জেলা “মুক্তিযোদ্ধা কমপ্লেক্স” ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ’র জন্ম হতো না। তারই সুযোগ্য কন্য জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ মুক্তিযোদ্ধারা যথাযথ সম্মান পাচ্ছেন। প্রত্যেক মুক্তিযোদ্ধার ১০ মিনিটের ভয়েস রেকর্ড ধারন করে হবে। যাতে করে সারা জীবনের জন্য তাদের কথা জাতি শুনতে পারে। এর সরকার মুক্তযুদ্ধের সরকার। এ সরকার ক্ষমতায় না থাকলে এ দেশ আবারও মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে ফেলবে। তাই এ সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন এ চেতনা বেঁচে থাকবে বলে আমি বিশ্বাস করি।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রাব্বি মিয়ার সভাপতিত্বে নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একে এম সেলিম ওসমান’র সার্বিক তত্বাবধায়নে উপস্থিত ছিলেন, মহিলা সংরক্ষিত আসনের সাংসদ এড. হোসনে আরা বাবলী, জেলা মুক্তিযোদ্ধা কামান্ডার মেহাম্মদ আলী,ডেপুটি কামান্ডার এড. নুরুল হুদা, সোনারগাঁ উপজেলা কমান্ডার মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা সামি উল্লাহ মিলন, মুক্তিযোদ্ধা নূরে আলম, মুক্তিযোদ্ধা রতন, মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফর রহমান, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই, সাধারন সম্পাদক আবু হাসানাত মো. শহিদ বাদল, নারায়ণগঞ্জ চেম্বারর্স অব কামার্সের সভাপতি খালেদ হায়দার কাজলসহ জেলা, উপজেলা ও ইউনিয়ণ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com