রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

গাজীপুর কালিয়াকৈরের আগুনে দগ্ধ হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৫

সিনিয়র করেসপন্ডেন্ট।।
গাজীপুরের কালিয়াকৈরে আগুনে দগ্ধ নাদেম (২২) নামের আরও একজন মারা গেছে। এ নিয়ে ঘটনাটিতে ১৫ জনের মৃত্যু হলো।

শনিবার (২৩ মার্চ) রাত ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।

তিনি জানান, নাদেমের শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল। ঘটনাটিতে এখন পর্যন্ত ১৫ জন মারা গেলো।

মৃত নাদেমের শ্যালক আনোয়ার হোসেন জানান, তাদের বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মাখনেরচড় গ্রামে। তার বাবার নাম আব্দুর রহিম। বর্তমানে কালিয়াকৈর তেলিরচালা এলাকায় থাকতেন এবং একটি পোশাক কারখানায় চাকরি করতেন। স্ত্রী শারমিন ও এক ছেলে গ্রামের বাড়িতে থাকতেন।

এর আগে ১৩ মার্চ বিকেলে গাজীপুর কালিয়াকৈর টপস্টার এলাকায় আগুনের ঘটনাটি ঘটে। এ ঘটনায় ৩২ জন দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com