বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

নাইট্রাস অক্সাইড মামলায় স্টার্লিংয়ের স্থগিত কারাদণ্ড

নাইট্রাস অক্সাইড মামলায় স্টার্লিংয়ের স্থগিত কারাদণ্ড ছবি সংগৃহীত

একুশের কন্ঠ অনলাইন ডেস্ক : বিপজ্জনকভাবে গাড়ি চালানো ও নাইট্রাস অক্সাইড রাখার দায়ে ইংল্যান্ডের সাবেক ফুটবলার রাহিম স্টার্লিংকে ১২ মাসের কারাদণ্ড দিয়েছেন বেসিংস্টোক ম্যাজিস্ট্রেট আদালত। সাজাটি ১৮ মাসের জন্য স্থগিত থাকায় তাকে এখনই কারাগারে যেতে হচ্ছে না।

বুধবারের রায়ে তাকে দুই বছর গাড়ি চালানো থেকে নিষিদ্ধ করা হয়েছে এবং ১০০ ঘণ্টা বিনা পারিশ্রমিকে সামাজিক কাজের নির্দেশ দেওয়া হয়েছে। নমুনা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগেও পৃথক দুই মাসের স্থগিত কারাদণ্ড পেয়েছেন তিনি; সাজাটি একই সঙ্গে কার্যকর হবে।

গত সেপ্টেম্বরে স্টার্লিং অভিযোগগুলো স্বীকার করেছিলেন। ইংল্যান্ডের হয়ে ৮২টি ম্যাচ খেলা এই ফুটবলার বর্তমানে কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ নন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com