বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
ছবি সংগৃহীত ইসলামী ডেস্ক : মানুষের কিছু পাপ প্রকাশ্যে ঘটে, কিছু থেকে যায় সবার অগোচরে। তবে কোনো কিছুই মহান আল্লাহর অজানা নয়। তাই জেনে বা অজান্তে করা সব গুনাহের জন্য তাঁর কাছে ক্ষমা চাওয়া মুমিনের কর্তব্য।
নবী মুহাম্মদ (সা.)-এর একটি দোয়ায় রয়েছে—
আরবি: اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي كُلَّهُ، دِقَّهُ وَجِلَّهُ، وَأَوَّلَهُ وَآخِرَهُ، وَعَلَانِيَتَهُ وَسِرَّهُ
উচ্চারণ: আল্লাহুম্মাগফিরলি যানবি কুল্লাহু, দিক্কাতাও ওয়া জিল্লাহ, আওয়ালাহু ওয়া আখিরাহু, ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু।
অর্থ: হে আল্লাহ, আমার সব পাপ ক্ষমা করুন—ছোট-বড়, প্রথম-শেষ, প্রকাশ্য-গোপন।
(সুনানে নাসায়ি, হাদিস: ১১২৪)