শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃঃ
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি।
পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী মঙ্গলবার (০৬ মার্চ) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বিএনপি’র নেতাকর্মীরা মানববন্ধন কর্মসূচী পালন করেন।
মানববন্ধনে নেতারা খালেদা জিয়ার রায়কে প্রতিহিংসামূলক রায় উল্লেখ করে দ্রুত তাঁর মুক্তির দাবি করেছেন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলের চলমান শান্তিপূর্ন কর্মসূচী অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন নেতারা।
উক্ত মানববন্ধনে জেলা বিএনপির সহ সভাপতি আজাদ বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারন সম্পাদক এটিএম কামাল, জেলা বিএনপির সহ সভাপতি মনিরুল ইসলাম রবি, যুগ্ম সম্পাদক এম এ আকবর, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, উজ্জল হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মশিউর রহমান রনি, যুবদল নেতা আশরাফুল হক রিপন, একরামূল কবির মামুন, স্বেচ্ছাসেবক দল নেতা মঞ্জুর হোসেন, সালাহউদ্দিন সালু, জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা ছাত্রদল নেতা শাহজাহান ও জুয়েল আরমান প্রমুখ।