রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

খালিয়াজুরীতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে গণ সংবর্ধনা

খালিয়াজুরীতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে গণ সংবর্ধনা

মাঈন উদ্দিন (মুন্না৷ খান) : খালিয়াজুরী প্রতিনিধি : নেত্রকোণার খালিয়াজুরী ২নং চাকুয়া ইউনিয়ন মাঠে  সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনায়  বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে।

শুক্রবার, ২২ আগস্ট খালিয়াজুরী ২নং চাকুয়া ইউনিয়ন মাঠে  গণ সংবর্ধনা অনুষ্ঠানে ২ নং চাকুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলকাছ আজিম এর সভাপতিত্ব এবং খালিয়াজুরী উপজেলা স্বেচ্ছাসেবক দল  যুগ্ন আহবায়ক আবু ছালেক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার কৃতি সন্তান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

তিনি বলেন শুধু শুধু দীর্ঘ ১৭ বছর কারাগারে ছিলাম কিন্তু সব কষ্ট বুকের ভিতর চাপা দিয়ে রেখেছি, আজ আমি অনেক আনন্দিত ২নং চাকুয়া ইউনিয়ন মাঠে প্রাঙ্গণে হাজার হাজার জনতা মনের আনন্দ দেখে। আমাকে শুভেচ্ছা জানাতে ও গণ সংবর্ধনা দিতে কষ্ট করে আসেন বিভিন্ন বয়সের লোকজন। এবং সকলের দীর্ঘায়ু কামনা করি। তিনি আর বলেন খালিয়াজুরী উপজেলার প্রতিটি মসজিদ, মাদ্রাসা ও সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ফলের গাছ বিতরণ করবেন।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্ট।  ইদ্রিস আলী মোল্লা, মাসুদ রানা, তুরুকুজ্জামান তুরু, মির্জা জিয়া উদ্দিন, এরশাদুল হক শাহীন, কামাল আজিম, তাহের মিয়া ও আলমগীর হোসেন আজিম, উপজেলা যুবদলের সভাপতি এনামুল হক ছোটন। উপজেলা ছাত্রদলের সভাপতি মাজারুল হক পলিন ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com