বুধবার, ০১ Jul ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

কোটচাঁদপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ৪৩

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:: কোটচাঁদপুর কালীগঞ্জ সড়কের কাশিপুর পৌর কলেজের সামনে শুক্রবার দুপুরে এক সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কম পক্ষে ৪০ জন। আহত ২১ জনকে কোটচাঁদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে থেকে আশঙ্কাজনক অবস্থায় ৮ জনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার দুপুর ১ টার দিকে কালীগঞ্জ থেকে ছেড়ে আসা শাপলা পরিবহনের অধরা নামের একটি মিনি বাস (ঢাকা-মেট্রো-জ-০৪-০৭২৯) কাশিপুর পৌর কলেজের সামনে পৌছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা অপর একটি বাসকে সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে কোটচাঁদপুর হাসপাতালে রেজাউল ইসলাম (৪০) নামে এক আইনজীবি সহকারি চিকিৎসাধীন অবস্থায় নিহত হন। নিহত রেজাউল ইসলাম মহেশপুর উপজেলার নলপতুয়া গ্রামের মৃত গরীবুল্লার ছেলে। আহতরা হলেন- আব্দুল গফুর (১৭) সুবলপুর দর্শনা, নিহার (৪) পিতা- মোজাম্মেল কাশিপুর কালীগঞ্জ, সুফিয়া (৪৫) স্বামী- খালেদুর রহমান দে-হাটি জীবননগর, গোপাল (৫০) পিতা- নিরাপদ বলুহর কোটচাঁদপুর, হযরত আলী (২২) পিতা- আঃ ছাত্তার সলেমানপুর কোটচাঁদপুর, আঃ জব্বার (৫২) পিতা- ইয়াদ আলী নতুনকোলা যশোর, রেহেনা (২৫) স্বামী- মনিরুল কাশিপুর কালীগঞ্জ, তাসলিমা (৩০) স্বামী- নজরুল ইসলাম জীবননগর, সাবিনা (৩০) স্বামী- নাসির উদ্দিন বড়খানপুর চৌগাছা, শ্যামলী (৩০) স্বামী- রায়হান কাগমারী কোটচাঁদপুর, রবিউল ইসলাম (৫৫) পিতা- পুটে বিশ্বাস গোয়ালহুদা জীবননগর, মিজানুর (৩৮) পিতা- সামছুল হক মহেশপুর, জাহানারা (২৫) জীবননগর, সিরাজুল ইসলাম (৩০) পাবনা, অনিতা (২০) জীবননগর, দেলোয়ার হোসেন (৪০) পিতা- মৃত আব্বাস মনিরামপুর, স্বপ্না (২৫) স্বামী- মিঠুন যশোর সদর, মিঠুন (৩২) পিতা- মহিতোষ যশোর সদর, জহুরুল বিশ্বাস (৪০) আরাবপুর ঝিনাইদহ ও গাড়ীর চালক মালেক (৩৫)। প্রসঙ্গত দূর্ঘটনার কবলে পড়া গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ৪৪ জন যাত্রীর মধ্যে সবাই কমবেশি আহত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com