বুধবার, ০১ Jul ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

কোটচাঁদপুরে ইয়াবাসহ ব্যবসায়ী ও সেবনকারী আটক

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
কোটচাঁদপুর শহরের সলেমানপুর এলাকা হতে ৬ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে এবং ২ পিচ ইয়াবাসহ এক মাদক সেবীকে আটক করেছে কোটচাঁদপুর থানা পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় মেহেদী হাসান আজিম (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সে কোটচাঁদপুর পৌর শহরের গাবতলা পাড়ার মতিয়ারর রহমানের ছেলে। অপরদিকে ঐ দিন রাত ১১ টার সময় মোহম্মদ আলী (৪৫) নামে এক মাদক সেবনকারীকে আটক করেছে। সে শহরের আদর্শ পাড়ার মৃত ইরশাদ আলীর ছেলে। কোটচাঁদপুর থানার তদন্ত ওসি জয়নাল আবেদীন সরকার জানান, শুক্রবার সন্ধায় বিশেষ অভিযানে এ.এস.আই পিংকুর নেতৃত্বে পুলিশের একটি দল শহরের সলেমানপুর থেকে ৬ পিচ ইয়াবাসহ মেহেদী হাসান আজিম নামে এক মাদক ব্যবসায়ী ও রাত্রে ২ পিচ ইয়াবাসহ মোহম্মদ আলী নামে এক মাদক সেবনকারীকে আটক করেছে। এই বিষয়ে মাদক আইনের ধারা ১৯(১) ৯(ক) দুটি মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com