রবিবার, ০৩ মে ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

শিরোনামঃ
স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত বৈদেশিক ঋণের চড়া মাশুল: ২০২৬-২৭ অর্থবছরে পরিশোধ করতে হবে ৫ বিলিয়ন ডলার সংবিধান: সংশোধন না সংস্কার? দুই জোটের অনড় অবস্থানে কমিটি গঠন অনিশ্চিত রাণীশংকৈলে শিক্ষক সমিতির নির্বাচন শান্তিপূর্ণ, সভাপতি মানিক ও সম্পাদক মোশাররফ বিজয়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরানি কমান্ডার ইসলামপুরে সাংবাদিকদের সাথে স্থানীয় এমপির মতবিনিময় অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়টি উত্তরাঞ্চলের শিক্ষা ও অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে—-ত্রানমন্ত্রী দুলু নোবেলজয়ী নার্গিস গুরুতর অসুস্থ, কারাগার থেকে হাসপাতালে ভর্তি

কেরানীগঞ্জে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে বিএনপি নেতা গুলিবিদ্ধ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি ॥
ঢাকার কেরানীগঞ্জে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে হাসান মোল্লা (৪২) নামের এক বিএনপি নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। হাসান কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত নয়টার দিকে কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, রাত নয়টার দিকে হাসান মোল্লা দলীয় কার্যালয়ের সামনের সড়কে অবস্থান করছিলেন। হঠাৎ দুর্বৃত্তরা এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এসময় গুলিবিদ্ধ হয়ে হাসান মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, হাসান মোল্লা গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিকভাবে জানতে পেরেছি, তিনি ওয়াজ মাহফিল থেকে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে ঢালিকান্দী এলাকায় পৌছালে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com