মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাতাসের তীব্রতা ও পানি সংকট কাটিয়ে অবশেষে নিয়ন্ত্রণে কালশীর বস্তির আগুন ট্রাম্পের চাপেও ফিলিস্তিন ইস্যুতে অনড় সৌদি: ইসরায়েলকে স্বীকৃতির শর্ত স্বাধীন রাষ্ট্র গঠন লাব্বাইক ধ্বনিতে মুখরিত মক্কা-মিনা: হজের আনুষ্ঠানিকতা শুরু আজ, কাল আরাফাত মধ্যপ্রাচ্যে শান্তির আশা: বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, চাঙ্গা এশিয়ার শেয়ারবাজার গ্রীন সিটি, ক্লিন সিটি ও মাদকমুক্ত রাজশাহী গড়তে হবে প্রশাসক মাহফুজুর রহমান হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: তারেক রহমান আদিতমারীতে ৫০ বছর বয়সী নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ

কুয়াকাটায় চিংড়ি রেনু ধরা অবস্থায় চার জেলে আটক

মোঃ তৌহিদুল ইসলাম, কলাপাড়া-কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়ার কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন চর বিজয় থেকে অবৈধ মাছের রেনু ধরা অবস্থায় একটি ট্রলারসহ চার জেলেকে আটক করেছে বন বিভাগ।

মঙ্গলবার সকাল ১০টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের ট্রলার থেকে অন্তত ৫০ হাজার বিভিন্ন পজ্রাতির মাছের রেনু জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন, হাবিবুর রহমান (৪২), দিদারুল ইসলাম (৪৪), আবুল বাশার (৪৩), জাহাঙ্গীর হোসেন (৩৮)। এদের সকলের বাড়ী খুলনা জেলার কয়রা উপজেলার অন্তবুনিয়া গ্রামে।
বন বিভাগ জানিয়েছে, আটককৃতদের দুপুরের দিকে মহিপুর রেঞ্জ অফিসে আনা হয়েছে। পরে মুচলেকা রেখে ট্রলার ও আটককৃত জেলেদের ছেড়ে দেওয়া হয়েছে। জব্দকৃত মাছের রেনু সমুদ্রে অবমুক্ত করা হয়েছে।

পটুূয়াখালী উপকূলীয় বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, কুয়াকাটা সংলগ্ন সমুদ্রের মধ্যে জেগে ওঠা চর বিজয় এ রোপনকৃত গাছের চারা দেখতে যাই। সেখানে অবৈধ জাল দ্বারা মাছের রেনু ধরা অবস্থায় চার জেলেকে আটক করা হয়। এ সময় তাদের ট্রলারে থাকা মাছের রেনু সমুদ্রে অবমুক্ত করেছি। আটককৃতদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে আবার মাছের রেনু অবৈধভাবে ধরলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com