সোমবার, ০৪ মে ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
পার্বতীপুর ডিপো থেকে ‘ভূতুড়ে’ প্রতিষ্ঠানের নামে তেল উত্তোলন, কালোবাজারে বিক্রির অভিযোগ ‘টাকার কাছে বিক্রি হওয়া বিবেক ও বিচারহীনতার সংস্কৃতি: এক নাগরিকের আর্তনাদ’ স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ জামায়াতের বেহেশতের টিকেট মানুষ খায় না, ধোবাজি বুঝে গেছে- দোহারে আশফাক এমপি হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিশেষ কার্ডের মাধ্যমে সহায়তা দেওয়া হবে—-ত্রাণমন্ত্রী দুলু এবছর কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার নদ-নদী পানি বিপৎসীমার ওপরে, উত্তর-পূর্বাঞ্চলে অকাল বন্যার শঙ্কা জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে অবশ্যই জনগণের রায় প্রতিফলিত হয় : প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে সেনাবাহিনীর যৌথ অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

কুড়িগ্রামে সেনাবাহিনীর যৌথ অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

মো: জাহিদ, কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের রাজারহাটে সেনাবাহিনীর যৌথ অভিযানে ৯শ ২১ গ্রাম গাঁজা ও ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

রোববার (২ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩ টায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিখান ইউনিয়নের রামকৃষ্ণ গ্রামের বাছড়া মন্ডলপাড়া ও গকুলা এলাকা থেকে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়।

আকটকৃতরা হলেন, বাছড়া মন্ডলপাড়া এলাকার আতাউর রহমানের ছেলে গণি মিয়া(৩৪) ও গকুলা গ্রামের মৃত আফসার আলী ছেলে শরিফুল ইসলাম (৩২)।

জানা যায়, রোববার দিবাগত রাতে গোপণ সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনীর যৌথ অভিযানে বাছড়া মন্ডলপাড়া ও গকুলা এলাকা থেকে তাদেরকে নিজ বাড়ি থেকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছে ৯শ ২১ গ্রাম গাঁজা ও ১৫ পিস ইয়াবা পাওয়া যায়। পরে আটককৃত দুইজনকে রাজারহাট থানায় সোপর্দ করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রি করে আসছিলো।

এ ব্যাপারে রাজারহাট থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসমাীদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com