শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:১০ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

কুড়িগ্রামে মিলছে না সূর্যের দেখা, বিপাকে নিম্নআয়ের মানুষ

কুড়িগ্রামে মিলছে না সূর্যের দেখা, বিপাকে নিম্নআয়ের মানুষ

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে কুয়াশায় চাঁদরে ঢাকা থাকায় বিপাকে পড়েছে বৃদ্ধ, শিশু, অসুস্থ ও নিম্নআয়ের মানুষ। আঁধার কেটে বেলা বেড়েছে, ঘড়ির কাঁটা পৌঁছে রাত গেছে সকাল গড়িয়ে দুপুর হচ্ছে। তবুও বোঝার উপায় নেই দিনের আলো ফুটেছে কিনা। সূর্যের দেখা নাই ঘন কুয়াশায়।

যানবাহনগুলো হেড লাইট জ্বালিয়ে চলাচল করছেন। শীতের তীব্রতা যেন কুয়াশার সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে। কুয়াশা ও শীতকে হার মানাতে বইছে উত্তরের হিমেল শীতল বাতাস। সব মিলিয়ে ঘন কুয়াশা তীব্র শীতের পাশাপাশি শীতল বাতাসে কাহিল হয়ে পড়েছে উপজেলার মানুষজন। গুরুত্বপূর্ণ কাজ ছাড়া কেউ বের হচ্ছেনা ঘর থেকে। আর এই তীব্র শীতে খেটে খাওয়া দিনমজুর ও ছিন্নমূল মানুষেরা পড়েছেন বিপাকে। শীতের মাঝেও শত কষ্টে কাটাতে হচ্ছে দিন। শীত নিবারণে সম্বল হিসেবে খড়-কাঠে আগুন জ্বালিয়ে শরীর গরমের চেষ্টা করছেন তাঁরা।

গত সোম ও মঙ্গলবার (৯ ও ১০ ডিসেম্বর) দু’দিন ধরে উলিপুরে শীতের তীব্রতা বাড়ছে। শীতের পাশাপাশি ঘন কুয়াশা ও শীতল বাতাস নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছে। তীব্র শীতে উচ্চ ও মধ্যবিত্তদের তেমন অসুবিধা না হলেও বিপাকে পড়তে হয়েছে নিম্নআয়ের ও ছিন্নমূল মানুষদের। শীতের মধ্যে শত কষ্ট হলেও পেটের দায়ে ঘর থেকে বের হচ্ছেন কাজের সন্ধানে। এই তীব্র শীতে কষ্ট পেতে হচ্ছে শিশু-বৃদ্ধসহ সব বয়সের মানুষদের।

উপজেলার ফাঁসিদাহ বাজারের দিনমজুর আব্দুল হামিদ, মঞ্জু মিয়া, হাবলু চন্দ্র বলেন, দু’দিন থেকে প্রচন্ড শীত ঠান্ডায় ঘরের বাহিরে যেতে পারছিনা তবুও পেটের দায়ে যেতে হচ্ছে।

কুড়িগ্রামে মিলছে না সূর্যের দেখা, বিপাকে নিম্নআয়ের মানুষ

কলেজ ও স্কুল পড়ুয়া শিক্ষার্থী রাকিব, আসাদুল, রিয়াজ, আলামিন ও আব্দুল্লাহ আল বশির বলেন, আমাদের সকালে প্রাইভেট পড়া ও কলেজ যাওয়ার জন্য বাই সাইকেলে করে প্রায় ৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে যেতে হয়। দু’দিন ধরে কুয়াশা ও ঠান্ডা পড়েছে বাই সাইকেলে করে যেতে অনেক কষ্ট হচ্ছে। নাক দিয়ে পানি পড়ছে হাত পা বরপের মত হয়ে গেছে। তার পড়েও যেতে হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হারুন অর রশিদ জানান, শীতের কারনে প্রায় প্রতিদিনই সর্দি-কাশি, নিউমোনিয়া, হাঁপানি রোগীর সংখ্যা একটু একটু করে বাড়তে শুরু করেছে। এরমধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যা বেশি। এছাড়া ডায়রিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছে অনেকেই।

কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, কুড়িগ্রাম জেলার উপর দিয়ে উত্তরের হিমেল হাওয়া বয়ে যাচ্ছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। আকাশে মেঘাচ্ছন্ন থাকায় তাপমাত্রা বেশি বিরাজ করছে। কিন্তু উত্তরের হিমেল হাওয়া বয়ে যাওয়ার কারণে অনেক বেশি ঠান্ডা পড়েছে। তবে আগামী ২৪ ঘন্টার মধ্যে মেঘ কেটে গেলে সূর্যের আলো দেখা যাবে। তবে ঠান্ডা দিন দিন বৃদ্ধি পাবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com