বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি মোঃ ফরিদুল ইসলাম ওরফে ফরহাদ (৩০)কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার দুপুরে ডিবি কুড়িগ্রামের সদর উপজেলার ভোগডাঙ্গা ইউপি’র মধ্য কোমরপুর নাগেশ্বরী টু কুড়িগ্রামগামী মহাসড়কের উপরে অটোরিক্সায় করে মাদক পরিবহনের সময় ফুলবাড়ী কাশিপুর গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ ফরিদুল ইসলাম ওরফে ফরহাদকে অটোরিক্সার সিটের নিচে বিশেষ কায়দায় ফিটিং করা ২০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিক্সাটিসহ তাকে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।