শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

কালীগঞ্জ পুলিশের অভিযান বিএনপির দুই জন আটক

ঝিনাইদহ প্রতিনিধিঃঃ
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে পুলিশের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে। ১১ ফেব্রুয়ারি রোববার দিনগত রাতে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
কালীগঞ্জ থানার এসআই অমিত কুমার দাস জানান, রোববার দিনগত রাতে তিনি সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে উপজেলার ফরাশপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে ইউনিয়ন কৃষকদলের নেতা কামাল হোসেন (৪৬) কে তার নিজ বাড়ি থেকে ও ছোট কামারকুন্ডু গ্রামের নূর আলীর ছেলে বিএনপি নেতা টোকন হোসেন (২৩) কে পৌরসভার খয়েরতলা গ্রামের মুন্নার বাড়ি থেকে আটক করা হয়। তিনি বলেন, আটককৃতরা পুলিশের উপর হামলা ও ককটেল বোমা নিপেক্ষের ঘটনায় কালীগঞ্জ থানায় দায়েরকৃত মামলার সন্দিগ্ধ আসামী।
প্রসঙ্গত ঃ গত ২ ফেব্রুয়ারি কালীগঞ্জ উপজেলার বেজপাড়া গ্রামস্থ প্রথম আলো মোড় নামক স্থানে ২০ দলীয় জোটের নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানীর প্রতিবাদে বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় নেতাকর্মীরা মিছিল ও নাশকতা করার লক্ষ্যে সমবেত হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছালে অজ্ঞাতনামা আসামিরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ ও তাদের উপর ২টি ককটেল বোমার বিস্ফোরণ ঘটায়।
এ ঘটনায় এসআই শেখ সুজাত আলী বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭০ জনকে আসামি করে ১৪৩/৩৩২/৩৫৩ তদসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইন (সংশোধনী/০২) এর ৩-এ/৬ ধারায় মামলাটি দায়ের করেন। মামলা নং-০১। তারিখ-০২/০২/২০১৮ ইং। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com