শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি

কালীগঞ্জে ৪ ওয়ারেন্টভুক্ত আসামি আটক

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ ৪ ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করেছে। সোমবার দিনগত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃত সবাই সিআর ও জিআর মামলার আসামি বলে পুলিশ জানায়।

থানা পুলিশ সূত্রে জানাগেছে, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিরা বাড়িতে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় উপজেলার তালিয়ান গ্রামের মৃত ইজ্জাতুলের ছেলে আমির হোসেন ও তার মেয়ে রেবা পারভীন, দুলালমুন্দিয়া গ্রাম থেকে নাছির উদ্দীনের ছেলে ইকরামুল হোসেন এবং দয়াপুর গ্রাম থেকে শাহাজান ম-লের ছেলে হামিদ মন্ডলকে আটক করে।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মামলার সিআর ও জিআর মামলার আসামি। তারা দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল। পুলিশ উক্ত ৪ আসামিকে করে করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com