বুধবার, ০১ Jul ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

কালীগঞ্জে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা সম্পর্কে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা সম্পর্কে জনগণকে অবহিতকরণ ও উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণে লক্ষ্যে বিশেষ কার্যক্রমের উপর এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা তথ্য অফিসের আয়োজনে ও কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন উন্নয়ন ও সাফল্যের কথা তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, সহকারি কমিশনার (ভুমি) যাদব সরকার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জুলফিকার আলী প্রমুখ। প্রেস ব্রিফিংয়ে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com