শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

কালীগঞ্জে মরহুম সাংবাদিক মিঠু শিকদারের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল

ঝিনাইদহ প্রতিনিধিঃঃ
ঝিনাইদহের কালীগঞ্জের সাংবাদিক ও দৈনিক গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার মিঠু শিকদারের রুহের মাগফিতার কামনা করে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ বুধবার বাদ আসর মরহুম সাংবাদিক মিঠু শিকদারের পরিবারের আয়োজনে নিশ্চিন্তপুর ফুড গোডাউন জামে মসজিদে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা নাজির আহম্মেদ।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব শহিদুল ইসলাম, গ্রামের কাগজের মফস্বল সম্পাদক রফিকুল ইসলাম, সিনিয়র রিপোর্টার আব্দুল হাকিম, সিনিয়র রিপোর্টার ফয়সাল আহম্মেদ।
এছাড়া মিলাদ মাহফিলে কালীগঞ্জের সাংবাদিক মোস্তফা আব্দুল জলিল, জামির হোসেন, হাসান জাকির, নয়ন খন্দকার, সাবজাল হোসেন, টিপু সুলতান, তারেক মাহমুদ, মোমিনুর রহমান মন্টু, শাহজাহান আলী বিপাশ, ওসমান গনি জুয়েল, কোটচাঁদপুরের সাংবাদিক কাজী মৃদুল, আলমগীর কবীরসহ কালীগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মিলাদ মাহফিল শেষে গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ মরহুম সাংবাদিক মিঠু শিকদারের বাড়িতে যেয়ে কিছু সময় কাটান। সে সময় তারা মিঠু শিকদারের পরিবারের সদস্যদের বিভিন্ন ভাবে শান্তনা দেন ও সমবেদনা জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com