শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে নির্মাণাধীন বিল্ডিং ভেঙ্গে দেয়াসহ মালিককে জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি॥

নদীর জায়গা দখল করে বিল্ডিং নির্মাণের অপরাধে নির্মিত বিল্ডিং ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় বিল্ডিং নির্মাণকারী মালিক মাংস বিক্রেতা কালাম হোসেনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে শহরের চিত্রা নদীর পাড়ের পুরাতন মাংস হাটায় এ অভিযান চালান সহকারি কমিশনার (ভুমি) মোঃ জাকির হোসেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, শহরের পুরাতন চিত্রা নদীরপাড়ের মাৎস হাটায় উপজেলার খয়েরতলা গ্রামের গোলাম রসুলের ছেলে কালাম হোসেন নদীর জায়গা দখল করে অবৈধভাবে বিল্ডিং নির্মাণ করছিল। এমন খবর পেয়ে থানা পুলিশকে সাথে নিয়ে সেখানে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এ সময় নির্মাণাধীন বিল্ডিং ভেঙ্গে দেয়াসহ মাংস বিক্রেতা কালাম হোসেনকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ জাকির হোসেন জানান, নদীর জায়গা দখল করে বিল্ডিং নির্মাণের অপরাধে “সরকারি ও স্থানীয় কর্তৃপক্ষ ভুমি ও ইমারত (দখল ও পুনঃউদ্ধার) আইন ১৯৭০/৭ ধারা” মোতাবেক নির্মাণাধীন বিল্ডিং ভেঙ্গে দেয়াসহ মাৎস বিক্রেতা কালাম হোসেনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com