শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

কালীগঞ্জে বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

ঝিনাইদহ প্রতিনিধি॥

শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে ১০ শতাংশ কেটে নেওয়ার প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সামনে কালীগঞ্জে বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ এ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করে।

সে সময় বক্তব্য রাখেন শিক্ষক নেতা জালাল উদ্দীন, আব্দুল কাদের, কামারুজ্জামান কামাল, হারুন অর রশিদ, মোশাররফ হোসেন, ইব্রাহিম খলিল, শিক্ষক সাখাওয়াৎ হোসেন, ফিরোজ মাহমুদ, কৃষ্ণ চন্দ্র অধিকারী, সাখাওয়াৎ হোসেন প্রমুখ।

মানববন্ধন শেষে শিক্ষক নেতারা ইউএনও’র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com