শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কর্মজীবী কিশোরের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বিপ্লব হোসেন (১৩) নামে এক কর্মজীবী কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়। বিপ্লব কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামের লোকমান শেখের ছেলে।

নিহতের প্রতিবেশি নাসিম উদ্দীন জানান, সকালে নিজেদের ঘরে বিদ্যুতের তার নিয়ে কাজ করছিল বিপ্লব। এসময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সে মারা যায়। বিপ্লব একজন কর্মজীবি কিশোর বলেও জানান এ প্রতিবেশী।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী জানান, একজন কিশোর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হাসপাতালে মারা গেছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অরুণ কুমার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই বিপ্লব মারা গিয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com