বুধবার, ০১ Jul ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি:
বিএনপি-র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাগারে অসুস্থ হওয়ায় দেশব্যাপী দোয়া মাহফিলের অংশ হিসাবে ঝিনাইদহের কালীগঞ্জে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার জুম্মা বাদ পৌর বিএনপি-র আয়োজনে আনন্দবাগ জামে মসজিদে খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি-র সভাপতি আলহাজ্ব আতিয়ার রহমান, থানা বিএনপি-র সহ সভাপতি আলাউদ্দীন আলা, পৌর বিএনপি-র সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর কাউন্সিলর মিজানুর রহমান, পৌর বিএনপি-র বিশিষ্ট নেতা ওয়াহেদ আলী, বিএনপি নেতা শওকত আলী (ফেলু), পৌর যুবদলের সাধারণ সম্পাদক সাইফুজ্জামান স্বপনসহ পৌর বিএনপি ও এর সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন উক্ত মসজিদের ইমাম সাহেব। এছাড়াও রাখালগাছি, কাষ্টভাঙ্গা, বারবাজার, ত্রিলোচনপুর, মালিয়াট ও কোলা ইউনিয়ন বিএনপি-র উদ্যোগে স্থানীয় বিভিন্ন মসজিদে অনুরুপ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।