শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

কালীগঞ্জে বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে, আহত ১৫

ঝিনাইদহ প্রতিনিধি::

ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

বুধবার সকালে কালীগঞ্জ-জীবননগর মহাসড়কের লাউতলা চারমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের কালীগঞ্জ ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা সামছুল ইসলাম জানান, মহেশপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহি বাস (ফেনী-জ-০৫-০০১১) কালীগঞ্জের চারমাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় বাসের প্রায় ১৫জন যাত্রী আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে কোটচাদপুর ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ থানার এসআই দেলোয়ার হোসেন জানান, দুর্ঘটনায় কেউ মারা যায়নি। তবে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com