শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধিঃঃ
ঝিনাইদহের কালীগঞ্জে আফরিন নামের সাড়ে তিন বছরের এক শিশু নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মারা গেছে। ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে উপজেলার শ্রীরামপুর গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে। শিশু আফরিন বলিদাপাড়া গ্রামের আনিচুর রহমানের মেয়ে ও শ্রীরামপুর গ্রামের আক্কাচ আলীর নাতনী।
পারিবারিক সুত্রে জানাগেছে, আফরিন এক মাস আগে মায়ের সাথে নানা বাড়ি শ্রীরামপুর বেড়াতে আসে। বৃহস্পতিবার বিকালে বাড়ির পাশে খেলা করার সময় পুকুরের পানিতে ডুবে সে মারা যায়।
কালীগঞ্জ থানার ডিউটি ডলি রানী জানান, পুকুরের পানিতে ডুবে কেউ মারা গেছে এমন খবর তাদের কেউ জানায়নি।