শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

কালীগঞ্জে ধর্ষণের অভিযোগে তিন কিশোর গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি::

ঝিনাইদহের কালীগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন কিশোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ ঘটনার থানায় মামলা দায়েরের পর রোববার (১৭ মার্চ) দিনগত রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

থানা পুলিশ জানায়, শহরের আড়পাড়া গ্রামের তোয়াক্কেল কলুর মেয়ের সাথে একই উপজেলার চাপালী গ্রামের শাহিনুর রহমানের ছেলে আশিকুর রহমান আসিফের প্রেমের সম্পর্ক ছিল। শনিবার (১৬ মার্চ) রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে আশিকুর তার দুই বন্ধুর সহায়তায় ওই কিশোরীকে কালীগঞ্জের মধুপুর গ্রামের একটি বাঁশবাগান ও মেহগুনি বাগানের মধ্যে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিতার মা শেফালী বেগম বাদি হয়ে চাপালী গ্রামের শাহিনুর রহমানের ছেলে আশিকুর রহমান আসিফ (১৮), একই গ্রামের শেখ কামরুল ইসলামের ছেলে রিওন (২০) ও গোলাম রসুলের ছেলে আলামিন হোসেন (১৮) কে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ ধর্ষক আশিকুর রহমান আসিফ ও ধর্ষণে সহায়তা করার অভিযোগে রিওন ও আলামিন কে গ্রেপ্তার করে। আসামিরা সবাই কিশোর বলে পুলিশ জানায়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইউনুচ আলী জানান, ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার মা শেফালী বেগম বাদি হয়ে উপরোক্ত তিনজনকে আসামি করে থানায় মামলা করে। মামলার পর রোববার রাতে পুলিশ তিন কিশোরকে গ্রেপ্তার করেছে। সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com