শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

কালীগঞ্জে দুই স্কুল ছাত্রকে পাচারের চেষ্টাকালে রোহিঙ্গা পাচারকারী আটক

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের কালীগঞ্জে শিহাব (৯) ও আরাফত (৮) নামের দুই স্কুল ছাত্রকে পাচার করার চেষ্টাকালে রোহিঙ্গা পাচারকারী সন্দেহে আশিক (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার বড় রায়গ্রামে এ ঘটনা ঘটে। পাচারের হাত থেকে বেঁচে যাওয়া শিহাব বড় রায়গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে ও সিংগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেণীর ছাত্র। আর আরাফত একই গ্রামের রায়হান উদ্দীনের ছেলে ও সিংগী সরকারি প্রাঃ বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আশিক ও আরাফত দুই বন্ধু মিলে গ্রামের একটি পান বরজের কাছে খেলা করছিল। এ সময় মিষ্টি খাওয়ানোর কথা বলে তাদের পাচারের চেষ্টা করলে ওই স্কুল ছাত্র ডাক চিৎকার দেয়। এ সময় এলাকাবাসী ছুটে এসে পাচারকারীকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। এলাকাবাসী ওই পাচারকারীকে রোহিঙ্গা দাবি করেন।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, এলাকাবাসী রোহিঙ্গা পাচারকারী সন্দেহে এক যুবক কে পুলিশে দিয়েছে। তবে পাচারকারী যুবক আশিক রোহিঙ্গা নয়। মানসিক ভারসাম্যহীন। সে তার নিজের নাম আশিক ও পিতার নাম মার্জেদ বলতে পারে। বাড়ির নাম ঠিকানা বলতে পারেনা। তিনি আরো জানান, ওই দুই স্কুল ছাত্রকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে পাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com