শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

কালীগঞ্জে তিন বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা ছাত্র গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের কালীগঞ্জে তিন বছরের এক কন্যা শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে দায়ের হওয়া মামলায় আব্দুল কাদের জিলানী (২০) নামের এক মাদ্রাসার ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দুপুরে শহরের আড়পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়ার আব্দুল কাদের জিলানী কালীগঞ্জের সোয়াইব নগর মাদ্রাসার আলীম প্রথম বর্ষের ছাত্র ও পটুয়াখালী জেলার গলাচিপা থানার আবুল হোসেনের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেন জানান, শোয়াইব নগর মাদ্রাসার আলীম প্রথম বর্ষের ছাত্র আব্দুল কাদের জিলানী শহরের আড়পাড়া গ্রামের হেলাল গাজীর বাড়িতে ভাড়া থেকে লেখাপড়া করে। ওই একই বাড়ির ভাড়া থাকে শিশুটির পরিবার। বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশুটির উপর যৌন নিপীড়ন চালায় মাদ্রাসা ছাত্র আব্দুল কাদের জিলানী। এ ঘটনায় মেয়ের মা সাথী খাতুন বাদি হয়ে রোববার দুপুরে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে মাদ্রাসা ছাত্র আব্দুল কাদের জিলানীকে গ্রেফতার করে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইউনুচ আলী জানান, তিন বছরের এক কন্যা শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত মাদ্রাসা ছাত্র আব্দুল কাদের জিলানীকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com