শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

কালীগঞ্জে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

ঝিনাইদহ প্রতিনিধি::

ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা নিহত হয়েছে। তবে তার কোন পরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামি চিত্রা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করে বলে স্থানীয়রা জানিয়েছে।

মোবারকগঞ্জ স্টেশন মাষ্টার নজরুল ইসলাম জানান, মহিলাটি বেশ কিছুক্ষণ ধরে স্টেশন এলাকায় ঘোরাঘুরি করছিল। সকাল সাড়ে ১০টার দিকে ঢাকাগামি চিত্রা এক্সপ্রেস ট্রেনটি স্টেশন ইয়ার্ডে পৌছানো মাত্রই সে ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে তার মাথা ও হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি আরো জানান, তার পরনে একটি রঙিন শাড়ী ও কালো রঙের বোরকা পরিহিত ছিল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com