বুধবার, ০১ Jul ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি ॥ মাদক বিরোধী অভিযান চালিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ ৫০ গ্রাম গাজাসহ আনন্দ দাস (৩৫) নামের এক মাদক কারবারীকে আটক করেছে। সে কাশিপুর স্টেশনপাড়ার বাসুদেব দাসের ছেলে।
মঙ্গলবার ভোরে কাশিপুর রেলগেট থেকে তাকে আটক করা হয়।
কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী জানান, মাদক বিরোধী অভিযান চালিয়ে শহরের কাশিপুর রেলগেট থেকে ৫০ গ্রাম গাজাসহ আনন্দ দাসকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে মামলার পর দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।