শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি

কালীগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের কালীগঞ্জে ৭শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে জনপ্রতি কৃষককে ৫ কেজি করে আউশ ধানের বীজ ও ২৫ কেজি রাসায়নিক সার দেয়া হয়।

উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুর্বণা রানী সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কালীগঞ্জ পৌর সভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা মৎস কর্মকর্তা আব্দুল্লাহ মুহাম্মদ সাইদুর রহমান রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদুল করিম প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম জানান, উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে খরিফ-১/ ২০১৮-১৯ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ৭শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধানের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। তিনি আরো জানান, জনপ্রতি কৃষক ৫ কেজি করে ধানের বীজ ও ২৫ কেজি করে সার পেয়েছেন। অনুষ্ঠানের প্রধান অতিথির এমপি আনোয়ারুল আজীম আনার কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ বিনামূল্যে তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com