শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

কালীগঞ্জে এফএও প্রতিনিধিদের বিভিন্ন নিরাপদ সবজির ক্ষেত পরিদর্শন

ঝিনাইদহ প্রতিনিধি::

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এর প্রতিনিধিরা নিরাপদ সবজির ক্ষেত পরিদর্শন করেছেন।

শনিবার দুপুরে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের বাস্তবায়নে নিরাপদ সবজির ক্ষেতগুলো তারা পরিদর্শন করেন।

এফএও এর প্রতিনিধি দলের ছিলেন এমারনাথ সাসটেন্যাবেল ডেভেলমেন্ট এর সিনিয়র পার্টনার এ্যান গর্ডেন (পিএইডি), নিডওয়াক ফাউন্ডেশনের সিনিয়র কনসালটেন্ট ড. গ্রিট রিভারগান, এফএও বাংলাদেশ অফিসের ভেলু চেইন স্পেসালাইজ মো: রফিকুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার জাহিদুল করিম, বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো: মাহেদুর রহমান, আনোয়ারুল ইসলাম টিটো, উপসহকারী কৃষি কর্মকর্তা শাহিন হোসেন, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার এস এম শাহীন হোসেন ও কিশোর কুমার কাজল প্রমুখ।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি দল উপজেলার মোস্তবাপুর গ্রামের মনোয়ারা বেগমের নিরাপদ উপায়ে উৎপাদিত বেগুন ক্ষেত এবং মাহমুদপুর গ্রামের হারুন অর রশিদের পেয়ারা ক্ষেত পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com