বুধবার, ০১ Jul ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

কালীগঞ্জে একই পরিবারের ৪ সদস্য নিখোঁজ সেই সংখ্যালঘুদের বাড়িতে সাবেক এমপি আব্দুল মান্নান

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জের ২নং জামাল ইউনিয়নের পার-খালকূলা গ্রামের একটি পরিবারের নিখোঁজ হওয়া ৪ সদস্যের বাড়িটি পরিদর্শন করেছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আব্দুল মান্নান নেতৃত্বে বেশ কয়েকজন নেতাকর্মী সুকুমারের বাড়িতে যান। এ সময় তার সাথে ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন, রাখালগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, মালিয়াট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান খা প্রমুখ। এসব তারা তালাবদ্ধ বাড়িটি দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং আশা করেন প্রশাসন নিখোঁজ পরিবারটিকে দ্রুত বাড়ি ফিরিয়ে আনবেন।
সাবেক এমপি আব্দুল মান্নান সাংবাদিকদের বলেন, পত্রপত্রিকার সংবাদ প্রকাশের পর তারা সুকুমারের বাড়িতে যান। তিনি আরো বলেন, বাড়িতে সব মালামাল থাকলেও কোন মানুষ নেই। তারা লোকজনের সাথে কথা বলে জানতে পেরেছেন, স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির চাপাচাপি ও ভয় দেখানোর কারনে সুকুমার সপরিবারে বাড়ি ছেড়ে চলে গেছেন। তবে প্রশাসন তৎপর হলে ওই ব্যক্তির পরিচয় বেরিয়ে আসবে। তিনি নিখোঁজ হওয়া ওই পরিবারের ৪ সদস্যকে দ্রুত উদ্ধার করার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
এ ব্যাপারে সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস বলেন, তাঁরা সুকুমারের পরিবারের সন্ধানে কাজ করছেন। সুকুমারকে পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে। তারপর আইনগত পদক্ষেপ নেয়া হবে।
উল্লেখ্য গত ৪ মে কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের খালকোলা গ্রামের সুকুমার পাড়ই পরিবারের ৪ সদস্য নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com