শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

কালীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারফা গ্রাম থেকে ৭৭ পিচ ইয়াবাসহ অজয় কুমার বিশ্বাস (৬৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

রোববার রাতে তাকে আটক করা হয়। আটককৃত অজয় কুমার বিশ্বাস উপজেলার পাঁচ কাহুনিয়া গ্রামের মৃত নগেন্দ্রনাথের ছেলে।

র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে বারফা এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালায় তারা। এসময় ৭৭ পিচ ইয়াবাসহ অজয় কুমার বিশ্বাসকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল বলে জানিয়েছে র‌্যাব।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com