মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাতাসের তীব্রতা ও পানি সংকট কাটিয়ে অবশেষে নিয়ন্ত্রণে কালশীর বস্তির আগুন ট্রাম্পের চাপেও ফিলিস্তিন ইস্যুতে অনড় সৌদি: ইসরায়েলকে স্বীকৃতির শর্ত স্বাধীন রাষ্ট্র গঠন লাব্বাইক ধ্বনিতে মুখরিত মক্কা-মিনা: হজের আনুষ্ঠানিকতা শুরু আজ, কাল আরাফাত মধ্যপ্রাচ্যে শান্তির আশা: বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, চাঙ্গা এশিয়ার শেয়ারবাজার গ্রীন সিটি, ক্লিন সিটি ও মাদকমুক্ত রাজশাহী গড়তে হবে প্রশাসক মাহফুজুর রহমান হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: তারেক রহমান আদিতমারীতে ৫০ বছর বয়সী নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ

কলাপাড়ায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এক যুবকের মৃত্যু

মোঃ তৌহিদুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে রুবেল সরদার (২৮) নামের এক সন্তানের জনকের মৃতু হয়েছে। রবিবার (৪ ফেব্রুয়ারী) সকালে উপজেলার ধানখালী ইউনিয়নের কলেজ বাজারে একটি দোকানের কাজ করতে গিয়ে এ দূর্ঘটনাটি ঘটেছে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। রুবেল সরদার ওই ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামের সুলতান সরদারের ছেলে।

স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, রুবেল সরদার পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। ঘটনার দিন সকালে স্থানীয় কলেজ বাজারে একটি দোকান সংষ্কারের কাজে যান। পানির মটারের লাইন চালু করতে গেলে তিনি বিদ্যুৎ পৃষ্ঠ হন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আহম্মেদ বলেন, বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে একজনের মৃত্যু হয়েছে। ইউডি মামলার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com