বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

কঠোর নিরাপত্তায় ঝিনাইদহ পৌরসভার ভোটগ্রহণ চলছে

ঝিনাইদহ প্রতিনিধি, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম॥ ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ঝিনাইদহ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। রোববার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম লক্ষ করা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, দীর্ঘ ১১ বছর পর মামলা জটিলতাসহ নানা প্রতিবন্ধকতা কাটিয়ে ঝিনাইদহ পৌরসভার ভোটগ্রহণ হচ্ছে। নির্বাচনে ৮২ হাজার ৬৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এতে মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে ৬৪ জন ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর পদে ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে ১৮ জন নির্বাহী ও ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোতায়েন রয়েছেন। সেই সঙ্গে ৫ প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে। এছাড়াও ৩৫৫ জন পুলিশ ও ৮০১ জন আনসার নিয়োজিত আছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com