শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

এএসআই মাসুদ রানা জেলার সেরা পুলিশ অফিসার নির্বাচিত

ঝিনাইদহ প্রতিনিধি॥

ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধারসহ দায়িত্ব-কর্তব্যে অবদান রাখায় জুলাই মাসের জেলার সেরা পুলিশ অফিসার নির্বাচিত হয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ থানার এএসআই মাসুদ রানা।

রোববার ঝিনাইদহ পুলিশ লাইনস দিনব্যাপী পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে সম্মাননা হিসেবে ক্রেষ্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান (পিপিএম-সেবা) সেরা পুলিশ অফিসার মাসুদ রানার হাতে পুরস্কার তুলে দেন। এনিয়ে তিনি মাসুদ রানা ৫ম বার সেরা ও উত্তম অফিসার নির্বাচিত হয়েছেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাসসহ ৬ থানার অফিসার ইনচার্জবৃন্দ।

অনুভতি প্রকাশ করে এএসআই মাসুদ রানা বলেন, ভাল কাজের স্বীকৃতি স্বরূপ তিনি সেরা অফিসার নির্বাচিত হয়েছেন। এর আগেও তিনি আরো ৪ বার উত্তম অফিসারের পুরস্কারও পেয়েছেন। উর্ধ্বত কৃর্তপক্ষ তার ভাল কাজের মূল্যায় করায় তিনি আনন্দিত। এতে তার কাজের আরো কর্মস্পৃহা বৃদ্ধি পাবে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, পুলিশের ভাল কাজের স্বীকৃতিস্বরূপ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ প্রতিমাসে সেরা ও উত্তম অফিসার নির্বাচন করেন। প্রতিমাসের কল্যাণ সভায় সেই সব অফিসারদের পুরস্কার প্রদান করা হয়। ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধারসহ দায়িত্ব-কর্তব্যে অবদান রাখায় এবার তার থানা থেকে সেরা অফিসার নির্বাচিত হয়েছেন এএসআই মাসুদ রানা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com