শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

উলিপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

উলিপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুর প্রেসক্লাব এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) প্রেসক্লাব চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ক্লাবে আলোচনা সভায় মিলিত হয়।

প্রেসক্লাবের সভাপতি মমতাজুল হাসান করিমির সভাপতিত্বে ও সহ-সভাপতি সহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, জ্যেষ্ঠ সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, সাতদরগাহ নেছারিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও. মোশারফ হোসেন, বণিক সমিতির সহ-সভাপতি ইকবাল হোসেন চাঁদ, সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী, ক্ষেত মজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দেলোয়ার হোসেন, লেখক ও ইতিহাস বিষয়ে গবেষক আবু হেনা মোস্তফা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষন সেনগুপ্ত, দপ্তর সম্পাদক নুরজ্জামান সরকার, সদস্য নুরবক্ত মিয়া প্রমুখ। আলোচনা সভা শেষে ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com