শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

উলিপুরে স্বামী-স্ত্রীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উলিপুরে স্বামী-স্ত্রীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে স্বামী-স্ত্রীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩৬৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ধামশ্রেণী ইউনিয়নের বড়াইবাড়ি খাওনার দরগা এলাকার সুমন রহমান ওরফে আতাউর রহমান আতা(৪২), তার স্ত্রী ময়না বেগম(৩০) ও ছোট ভাই মেহেদি হাসান বাবু(৩২)।

পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার উপ-পরিদর্শক(এসআই) জাহেদুল ইসলামের নেতৃত্বে খাওনার দরগা এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় মাদক কারবারি সুমন রহমান ওরফে আতাউর রহমান আতার নিজ বসতবাড়ি থেকে ৩৬৮ বোতল ফেন্সিডিলসহ ওই তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

রোববার(১৭ নভেম্বর) বিকালে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. জিল্লুর রহমান বলেন, আটক তিন মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com